ইরানে কয়েকশ স্টারলিংক ডিভাইস জব্দ করেছে আইআরজিসি 

১৭ মার্চ ২০২৬, ০৬:৩০ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৬:৩০ PM
স্টারলিংক ইন্টারনেট সিস্টেম

স্টারলিংক ইন্টারনেট সিস্টেম © সংগৃহীত

ইরানজুড়ে অবৈধভাবে স্থাপনকৃত কয়েকশ স্টারলিংক ইন্টারনেট সিস্টেম জব্দ করার দাবি করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। তেহরানের দাবি, এসব ডিভাইস যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক সুকৌশলে দেশটিতে পাচার করা হয়েছিল।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা মন্ত্রণালয় এসব অবৈধ সরঞ্জাম উদ্ধারে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, শত্রুপক্ষকে সহায়তা করছে এমন প্রতিটি স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল শনাক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

ইরানি গোয়েন্দা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে, যুদ্ধকালীন পরিস্থিতিতে স্টারলিংক সিস্টেম সংগ্রহ করা বা ব্যবহার করা একটি ‘গুরুতর অপরাধ’। যারা সরাসরি শত্রুপক্ষের হয়ে কাজ করছে বা তাদের সাথে যুক্ত, এই অপরাধের জন্য তাদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, এলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হওয়া যায়, যা সরকারি সেন্সরশিপ বা ব্ল্যাকআউট এড়িয়ে চলতে সাহায্য করে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান সরকার এই প্রযুক্তিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬