‘শক্তিশালী’ ইহুদি লবির চাপে ইরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র : মার্কিন গোয়েন্দা প্রধান 

১৭ মার্চ ২০২৬, ০৮:২১ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৮:২২ PM
মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট

মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট © সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট। মঙ্গলবার (১৭ মার্চ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক পদত্যাগপত্রে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। খবর আল জাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা ওই চিঠিতে জো কেন্ট সরাসরি যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘আমার বিবেক আমাকে ইরানের বিরুদ্ধে এই চলমান যুদ্ধকে সমর্থন করার অনুমতি দিচ্ছে না।’

ওই পোস্টে তিনি ইহুদি লবির চাপের অভিযোগ এনেছেন। কেন্ট তার চিঠিতে দাবি করেছেন, ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। তিনি বলেন, ‘এটি অত্যন্ত পরিষ্কার যে, আমরা এই যুদ্ধ শুরু করেছি কেবল ইসরায়েল এবং আমেরিকার শক্তিশালী ‘ইসরায়েল লবি’র চাপে পড়ে।’

মার্কিন গোয়েন্দা বিভাগের এই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির ওপর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, খোদ গোয়েন্দা ও সন্ত্রাসবাদ বিরোধী সংস্থার প্রধানের কাছ থেকে এমন অভিযোগ আসায় হোয়াইট হাউসকে বিশ্বজুড়ে তীব্র জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে।

অবশ্য এখন পর্যন্ত এই পদত্যাগের বিষয়ে ট্রাম্প প্রশাসন বা পেন্টাগন থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081