দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্যে করে ইরানের ড্রোন হামলা

০৪ মার্চ ২০২৬, ০৪:১৬ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৪:২৪ AM
মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন হামলা

মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন হামলা © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এই হামলার পর কনস্যুলেটের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খবর আল জাজিরা। 

দুবাই মিডিয়া অফিস এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার পরপরই দ্রুততম সময়ের মধ্যে জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, ‘দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন-সম্পর্কিত ঘটনায় সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো ক্রমাগত লক্ষ্যবস্তু করে আসছে ইরান। দুবাইয়ে হামলার আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালানো হয়েছিল, যেখানে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি। মধ্যপ্রাচ্যজুড়ে একের পর এক মার্কিন স্থাপনায় হামলা চলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬