আজ ঢাকায় আসছে বিশ্বকাপের ট্রফি, দেখবেন যেভাবে

১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১১ AM
ফুটবল বিশ্বকাপ ট্রফি

ফুটবল বিশ্বকাপ ট্রফি © টিডিসি ফটো

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আজ বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি বহনকারী বিমান সকাল ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে ট্রফিটি সরাসরি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই এটি প্রদর্শনের জন্য রাখা হবে।

কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে ট্রফির এই বিশ্বভ্রমণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। বিশ্বজুড়ে ফিফার ৩০টি সদস্য দেশে ১৫০ দিনব্যাপী চলবে এই কার্যক্রম। গত ৩ জানুয়ারি কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া এই যাত্রা আজ বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে ট্রফির সাথে থাকছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বিশ্বকাপের এই সোনালী ট্রফিটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা। দর্শকদের ভেন্যুতে প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের প্রয়োজনে কোকা-কোলার ক্যাপ সঙ্গে আনা বাধ্যতামূলক করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শকদের জন্য কিছু কড়া নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে, কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। এছাড়া ভেন্যুতে ৭×১০ ইঞ্চির বড় কোনো ব্যাগ বহন করা বা ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি কোনো দেশ বা ফুটবল দলের পতাকা বহন করা যাবে না এবং টিকিট পুনরায় ব্যবহার বা হস্তান্তর করাও দণ্ডনীয়।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। ইতিহাসের প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশাল টুর্নামেন্ট। আজ মাত্র একদিনের জন্য ঢাকায় অবস্থান করবে এই ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ এবং ২০২২ বিশ্বকাপের আগে ট্রফিটি ঢাকায় এসেছিল।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬