ঢাকা পর্বে সেরা দল নিয়ে নামবে রংপুর রাইডার্স!

১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ AM
রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স © সংগৃহীত

বিপিএলে প্রতি বছরই তারকাবহুল দল গঠন করে রংপুর রাইডার্স। তবে গত কয়েক আসর ধরেই খুব একটা সুবিধা করতে পারছে না দলটি। এবারও সবশেষ তিন ম্যাচে টানা হারের ফলে প্লে-অফের সমীকরণ কিছুটা কঠিন তাদের। বিষয়টি সমর্থকদের জন্য হতাশার হলেও অন্যভাবেই দেখছেন কোচ মিকি আর্থার।

ঢাকা পর্বে সেরা কম্বিনেশন নিয়ে নামবে জানিয়ে প্রধান কোচ মিকি আর্থার বলেন, ‘যতটা ভালো খেলা দরকার আমরা ততটা খেলিনি। খুবই খারাপ খেলেছি। এজন্যই হেরেছি। বেসিকের অভাব, পরিস্থিতি বুঝতে না পারা এসবই আমার বেশি খারাপ লেগেছে। হ্যাঁ, আমাদের ভালো খেলোয়াড় আছে, এবং তাদের জ্বলে ওঠার জন্য দায়িত্বটা নিতে হবে। আমরা জ্বলে উঠতে পারলে খুবই ভালো দল। তবে সেটা মাঠে দেখাতে হবে।’

এই কোচ বলেন, ‘এটা আসলে আত্মবিশ্বাসের ব্যাপার। পাঁচ ম্যাচ শেষে আমরা উড়ছিলাম। এরপর কিছু ম্যাচ হেরে আবার চাপ তৈরি হলো।’

তারকা বিদেশিরা ফর্মে না থাকায় হ্যাটট্রিক হার কি না, এমন প্রশ্নে আর্থার বলেন, 'হ্যাঁ, তাদের অফ ফর্ম একটা কারণ। তারা অবশ্য চেষ্টা করছে, হয়ত প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না। পরের ম্যাচে সেরা দলটা থাকবে, টুর্নামেন্টের শেষ পর্যন্ত। আশা করি ট্রফিও ছোঁবে।'

তিনি যোগ করেন, ‘তবে এই কন্ডিশনে কাজটা কঠিন। এই ব্যাটিং অর্ডার, সেরা কম্বিনেশন- কাজটা সহজ নয়। ঢাকায় গেলে ফাহিম আশরাফকে ফিরে পাব, দলে পরিপূর্ণ ভারসাম্য আসবে। ১৬ তারিখ আমাদের সেরা দলটা খেলবে। আশা করি তখন ভালো হবে।’

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬