সিলেটে নেই তাসকিন, নেপথ্যে কী?

১২ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৫১ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © টিডিসি ফটো

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তবে রবিবার (১১ জানুয়ারি) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। চোটের কারণে আপাতত খেলার মতো অবস্থায় নেই এই পেসার। যদিও তাসকিনের চোট গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সংবাদ সম্মেলনে তার দাবি, দ্রুতই মাঠে ফিরতে পারেন তাসকিন।

এ নিয়ে মিঠুন বলেন, ‘এটা ফিজিওর কনসার্ন। ও এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। ও ছিল না বলেই খেলেনি।’
এদিকে সোমবার (১২ জানুয়ারি) সিলেট পর্বে নিজেদের শেষ মাচে নামছে রাজধানীর দলটি। প্রত্যাশিতভাবেই এই ম্যাচেও দেখা যাবে না তারকা এই পেসারকে।

মিঠুন বলেন, ‘আসলে এটা ফিজিও বলতে পারবে। আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।’

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬