ঢাকায় ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ

১১ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ PM
বিপিএলের লোগো

বিপিএলের লোগো © সংগৃহীত

সিলেট পর্ব শেষে আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। এবার ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দুটি ম্যাচ উপভোগ করতে সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা রাখা হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ২০০০ টাকায় দেখা যাবে বিপিএলের দিনের দুটি ম্যাচ।

সোমবার (১২ জানুয়ারি) থেকে নির্ধারিত ওয়েবসাইটে (www.gobcbticket.com.bd) অনলাইনেই টিকিট সংগ্রহ করা যাবে। এবার দর্শকদের জন্য মোট ১১টি ভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি।

ঢাকা পর্বের প্রথম দিনে দুপুরে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। টুর্নামেন্টের প্লে–অফ পর্বে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২১ জানুয়ারি গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার, আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।

একনজরে ঢাকা পর্বের টিকিট মূল্য: 

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২০০০ টাকা
২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২০০০ টাকা
৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১০০০ টাকা
৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১০০০ টাকা
৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড): ৫০০ টাকা
৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা
৮. শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৩০০ টাকা
৯. নর্দান গ্যালারি: ৩০০ টাকা
১০. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা
১১. ক্লাব হাউস সাউথ-শহীদ মুস্তাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন): ৬০০ টাকা

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9