বিপিএলে ইতিহাস, একসঙ্গে জুটি গড়লেন বাবা-ছেলে

১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ PM
মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল

মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল © সংগৃহীত

আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একে অপরের বিপক্ষে খেললেও একই দলে কখনো মাঠে নামা হয়নি মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিলের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে একাদশে জায়গা পাওয়ার পর এবার একইসঙ্গে মাঠেও নেমেছেন বাবা–ছেলে। এই অভূতপূর্ব মুহূর্তের মধ্য দিয়েই তৈরি হলো নতুন ইতিহাস।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার একই দলে খেললেন বাবা–ছেলে। মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিলকে একাদশে রেখে নোয়াখালী এক্সপ্রেসও এই বিরল কীর্তির অংশীদার হয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল।

দলীয় ১১৯ রানে হাবিবুর রহমান সোহান আউট হওয়ার পর ক্রিজে আসেন নবি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেঞ্চুরির দ্বারপ্রান্তে নবির ছেলে। নবিও ছেলেকে দুর্দান্ত সঙ্গ দিয়েছিলেন। তবে দলীয় ১৭২ রানে ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন নবি। 

বাবার ফেরার পর ছেলেও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ৫ ছক্কা আর ৭ চারে ৫৯ বলে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফেরেন ইসাখিলও।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬