ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল

১২ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি আগে ক্রিকেট খেলতাম এবং বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, এখন রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে।’

সোমবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্প্রতি আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমরা কি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে একমত?’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সেইভাবে উন্নত হয়নি।’

তিনি বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত বড় রাজনৈতিক দল। এ দেশে যা ভালো অর্জন হয়েছে তা বিএনপির সময় হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদী থেকে ভারতের কাছে পানির হিস্যা আদায় করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেন প্রমুখ।

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬