বিশ্বকাপ ইস্যুতে নতি স্বীকার নয়, হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার

১২ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই, তাই ভেন্যু পরিবর্তনের বিষয়েও নতি স্বীকার করা হবে না।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে শেষে গণমাধ্যমে এই অঙ্গীকারের কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘আইসিসির পর্যবেক্ষণ প্রমাণ করে ভারতে বিশ্বকাপ খেলার নিরাপত্তা ঝুঁকি আছে। তাই তাদের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের খেলার সুযোগ নেই।’

ক্রিকবাজের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায়, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজে দেখছে এবং সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ বিসিবির চাওয়া অনুযায়ী ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো সহজ হচ্ছে না। তাই ভারতেই অন্য ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনে প্রস্তাব বাংলাদেশকে দেওয়া হতে পারে।

আসিফ নজরুল বলেন, ‘দুটা ভেন্যুই তো ভারতেই! আর জিজ্ঞেস করছেন কেন? আমিতো বললাম ভারত মানে তো ভারতই। আমরা ভারতের কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। আমাদের বক্তব্য, যদি আপনার কলকাতা থেকে ভেন্যু বদল করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যাক—কোনো সমস্যা নাই। আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না এটা সত্যি নাকি মিথ্যা—পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন, কোনো সমস্যা নেই। সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা নেই।’

আসিফ নজরুল ভারতের মাটিতে বাংলাদেশের খেলার পরিবেশ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দলের খেলোয়াড়ের খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক—এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই। ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নাই।’

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬