সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী

১০ মার্চ ২০২৬, ১১:১৩ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ১১:১৮ PM
এমপি এসএম জিলানী

এমপি এসএম জিলানী © টিডিসি ফটো

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী টুঙ্গিপাড়াবাসীকে গর্বের সঙ্গে নিজের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেখানেই থাকুন না কেন, বুক ফুলিয়ে বলতে পারবেন—‘বাড়ি টুঙ্গিপাড়া’।

মঙ্গলবার টুঙ্গিপাড়ার পাটগাতীতে তার নিজ বাড়িতে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এমপি জিলানী বলেন, ‘আগে টুঙ্গিপাড়াবাসীর মধ্যে এক ধরনের সংশয় ছিল, বাইরে পরিচয় দিয়ে কথা বলতে পারব কি না। কিন্তু নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে সেই শঙ্কা কেটে গেছে। আমি যতদিন আছি, কেউ চোখ রাঙাতে পারবে না। ঢাকাসহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সিনা টান করে বলবেন আমার বাড়ি টুঙ্গিপাড়া। আমরা ধানের শীষে ভোট দিয়েছি।’

তিনি আরও বলেন, তিনি মানুষ এবং ভুল হতে পারে। তাই জনগণের প্রতিক্রিয়া ও সমালোচনা গ্রহণের জন্য তার দরজা সবসময় খোলা। ‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়তে চাই।’

জিলানী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি গোপালগঞ্জকে বিশেষভাবে আলাদা দেখবেন না বরং দেশের অন্যান্য জেলার সঙ্গে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করবেন।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকে তিনি সারা গোপালগঞ্জে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা শুনছেন এবং সেগুলোর সমাধানে কাজ করছেন।

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9