গোপালগঞ্জে ওবায়দুর সিকদার হত্যার প্রতিবাদে মানববন্ধন

০৮ মার্চ ২০২৬, ০৪:১৪ PM
কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন

কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবারের সদস্য ও গ্রামবাসী।

রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও পুলিশ এখনো চার্জশিট দাখিল করতে পারেনি এবং মামলার আসামিদের গ্রেপ্তারেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমনকি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেওয়া হলেও পুলিশের তৎপরতা সন্তোষজনক নয় বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর সকালে নিখোঁজের দুই দিন পর কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার সড়কের পাশ থেকে ওবায়দুর সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আমিনুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করেন।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬