কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

০৮ মার্চ ২০২৬, ০৫:২৩ PM
দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে যায়। © টিডিসি ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও মাছের পোনা বোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। রোববার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা–বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্ধাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রিয়াজসহ তিনজন। পথিমধ্যে কেরাণীর পোল এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছের পোনা বোঝাই একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হন। সেইসাথে মোটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬