ফিফা উইন্ডোতে নেপালে প্রীতি ম্যাচ

প্রাথমিক স্কোয়াডে হামজা, নেই সামিত

১৩ আগস্ট ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৪:০৯ PM
হামজা চৌধুরী ও সামিত সোম

হামজা চৌধুরী ও সামিত সোম © সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল। আসন্ন ম্যাচ দুটির জন্য আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। তবে কানাডাপ্রবাসী ফুটবলার সামিত সোম নেপালে প্রীতি ম্যাচে খেলবেন না। অবশ্য ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরীর ক্লাবের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাধারণত ফিফা উইন্ডোতে ৭২ ঘণ্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলো। এমন নিয়ম থাকলেও এবার সেপ্টেম্বরে সামিতকে আনছে না লাল-সবুজ শিবির।

এ প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বললেন, 'সামিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরী তালিকায় রয়েছেন।'

কানাডায় কাভারলির হয়ে খেলেন সামিত। আগামী ৬ ও ১৪ সেপ্টেম্বর লিগে দুটি ম্যাচ আছে তাদের। একই সময়ে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এদিকে প্রীতি ম্যাচে হামজাও না আসতে পারেন, এমন গুঞ্জন ছিল। এ নিয়ে ম্যানেজার জানালেন, 'কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।'

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950