এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১৪ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ মার্চ থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট;
পদসংখ্যা: নির্ধারতি নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: মহাখালী, ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*এম.ফার্ম/বি.ফার্ম/বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটারে অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন শেষ ২৯ মার্চ
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ মার্চ ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম