স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ ইতালির ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

১৫ মার্চ ২০২৬, ০১:০৮ PM
ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে আগ্রহীরা আবেদন করুন দ্রুতই

ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে আগ্রহীরা আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ প্রদান করছে ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ১০ এপ্রিল ২০২৬।

১২২২ সালে প্রতিষ্ঠিত পাদোয়া বিশ্ববিদ্যালয়, যা ইতালির দ্বিতীয় পুরোনো ও বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, বর্তমানে সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১৫তম অবস্থানে রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের অন্যতম পছন্দ।

সুযোগ-সুবিধা

প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফসহ মোট ৮ হাজার ইউরো প্রদান করবে।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*ইতালির নাগরিক নন;

*ইতালিতে বাস করেন না;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*বিদেশে উচ্চশিক্ষার বিবরণী;

*রেফারেন্স লেটার;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ এপ্রিল ২০২৬।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9