রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

২৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ PM
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ © সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে (৩৩) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালায় ডিএমপির লালবাগ থানা পুলিশ।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার সজীব ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি, সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলেন।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন তিনি। লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিজের প্রোফাইল ছবি নিয়ে মারদিয়া মমতাজের মুগ্ধতা
  • ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন শুকি ইতোফুসা, নেপথ্যে কী?
  • ২৪ নভেম্বর ২০২৬
সাহস থাকলে আইনি প্রক্রিয়ায় আসুন: হাসিনাকে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২৪ নভেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ব…
  • ২৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ তো দূরের কথা, প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে …
  • ২৪ নভেম্বর ২০২৬