জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধানে খোঁজেন কেন, প্রশ্ন শিশির মনিরের

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ PM
অ্যাডভোকেট শিশির মনির

অ্যাডভোকেট শিশির মনির © সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং শপথের বিষয়ে অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, গণঅভ্যুথান সংবিধানে ছিল? অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল? ২০২৬ সালের নির্বাচন সংবিধানে ছিল? গণভোট সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ/শপথ সংবিধানে খুঁজেন কেন? উত্তর আছে?

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এমন প্রশ্ন করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন নবগঠিত মন্ত্রিসভা এবং নির্বাচিত এমপিরা। সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান নেই’ বলে উল্লেখ করে বিএনপি দলীয় সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও প্রস্তাবিত এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তবে জামায়াত-এনসিপির ৭৭ জন নির্বাচিত সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

সেদিন সকালে সংসদ ভবনে শপথ নেবার ঠিক আগ মুহূর্তে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রংয়ের ফরম হাতে নিয়ে মাইকের সামনে দাঁড়ান। তখন বর্তমান প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও তাঁর উপস্থিতিতে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।

উল্লেখ্য, গত মঙ্গলবার গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে ও ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9