বাসাবাড়িতে মিললো `মিনি পেট্রোল পাম্পের' সন্ধান

১০ মার্চ ২০২৬, ০৭:২০ PM
নিজের বাড়িতে অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প বসিয়ে ডিজেল বিক্রি করছিলেন আলাউদ্দিন আলী।

নিজের বাড়িতে অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প বসিয়ে ডিজেল বিক্রি করছিলেন আলাউদ্দিন আলী। © সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় ধুলাউরি গ্রামে আলাউদ্দিন আলী নামে এক ব্যক্তির বাসাবাড়িতে অবৈধ মিনি পেট্রোল পাম্পের সন্ধান মিলেছে। এ সময় ওই বাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনা করার দায়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান এ পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ‘দীর্ঘদিন যাবত ওই গ্রামের আলাউদ্দিন আলী তার বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে ডিজেল বেশি দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে আমরা অভিযান পরিচালনা করি।

তিনি আরও বলেন, ওই বাড়িতে অভিযান চালিয়ে আমরা বাসাবাড়ির ভেতরে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাই। অবৈধভাবে বাসাবাড়িতে পেট্রোল পাম্প পরিচালনা এবং বেশি দামে বিক্রি করায় মালিক আলাউদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬