ইরানে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান

১০ মার্চ ২০২৬, ০৭:২২ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৭:৫১ PM
মানবিক সহায়তা হিসেবে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান

মানবিক সহায়তা হিসেবে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্রের আগ্রাসনমুলক হামলার মধ্যে ইরানে মানবিক সহায়তা হিসেবে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান। আজারবাইজান বলছে, তারা ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে। পাশাপাশি এটা একটি শান্তির বার্তাও। খবর আনাদুলু এজেন্সির

আজারবাইজান লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগের কয়েক দিন পরই বাকুর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলো। যুদ্ধ শুরুর পর আজারবাইজানকে লক্ষ্য করে ছোড়া ড্রোন হামলাকে কেন্দ্র করে করে তেহরান-বাকুর সম্পর্ক কিছুটা শিথিল হয়ে পড়ে। পাশাপাশি ইরানের রাষ্ট্রদূতকে তলব করে আজারবাইজান। যদিও ইরান বলেছে, তারা আজারবাইজান লক্ষ্য করে হামলা চালায়নি।

আজারবাইজানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, গত রোববার আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোন আলাপের পর ইরানে খাবার ও ওষুধ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

ট্যাগ: ইরান
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬