২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন

০৯ নভেম্বর ২০২৫, ১০:০৪ PM
সরকারি লোগো

সরকারি লোগো © সৌজন্যে প্রাপ্ত

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে আরও ১৪ দিনের ছুটি থাকছে।

অন্যদিকে ২০২৬ সালে ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা মোট ২ দিন ছুটি নেয়া যাবে। এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ওইদিন প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। তবে এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এজন্য ২০২৬ সালে মূল ছুটি হবে ১৯ দিন।

1- gov

1-1 gov

 1-1-1 gov

উল্লেখ্য, নতুন বছরের আগে আগামী ডিসেম্বরে আরও দু’টি সরকারি ছুটি পাওয়া যাবে। এরমধ্যে বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ছুটি থাকছে। পাশাপাশি আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। যদিও চলতি নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬