প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনুদান দিচ্ছে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের

১৫ মার্চ ২০২৬, ০৩:৫২ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ PM
দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার © সংগৃহীত

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রতি দুই মাস পরপর এই অর্থসহায়তা প্রদান করা হয়ে থাকে। ষষ্ঠ থেকে স্নাতক বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ অনুদান দেওয়া হবে। বর্তমানে ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-এপ্রিল প্রান্তের অনলাইন আবেদন চলমান রয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল পর্যন্ত। 

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এ–সংক্রান্ত প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

আবেদনের শর্ত

*চিকিৎসা মেয়াদে শুধু একবারই চিকিৎসা গ্রহণের জন্য আবেদন করা যাবে।

*চিকিৎসা গ্রহণের সময়কাল হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা এক বছরের মধ্যে।

*পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫-এর ক্ষেত্রে ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ–৪-এর ক্ষেত্রে ৩.০০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে। এ ছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তান এবং অন্যান্য ক্ষেত্রে যাঁদের অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম, তাঁরা এই সুযোগ পাবেন।

*কেবল দুর্ঘটনার কারণেই এই অনুদান প্রদান করা হবে এবং দুর্ঘটনার সময়সীমা বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে হতে হবে।

দরকারি কাগজপত্র

*আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনায় আহত প্রমাণের জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক/উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসার সনদ।

*চিকিৎসা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট।

*ট্রাস্টের নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের প্রদান করা প্রত্যয়নপত্র।

আবেদন প্রক্রিয়া 

শিক্ষার্থীদের এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি দুই মাস পরপর ওপরের লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারেন। একজন দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী তাঁর চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081