উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ AM
আয়ারল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

আয়ারল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আয়ারল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপের ঘোষণা দিয়েছে। ‘পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ অক্টোবর ২০২৫।

ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য দেশটি খুবই জনপ্রিয়। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৩ শতাংশই রয়েছে দেশটিতে। বর্তমানে অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড দেশটির অফিশিয়াল নাম ‘রিপাবলিক অব আয়ারল্যান্ড” আর অফিশিয়াল ভাষা আইরিশ ও ইংরেজি।

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি মওকুফ;

*শিক্ষার্থীরা বছরে হাতখরচ বাবদ ২৫ হাজার ইউরো পাবেন;

*৩ হাজার ২৫০ ইউরো গবেষণা খরচ প্রদান করে থাকে;

*কন্ট্রিবিউশন ফি ৫ হাজার ৭৫০ ইউরো পর্যন্ত দেওয়া হয়;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

*বয়স বা জাতীয়তার কোনো বাধা নেই, সারা বিশ্বের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*আবেদনপত্র ইংরেজি বা আইরিশ ভাষায় জমা দিতে হবে;

*মাস্টার্স প্রোগ্রামের জন্য ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*একই প্রোগ্রামে পূর্বে দুইবার আবেদনে ব্যর্থ হলে তৃতীয়বার আবেদন করা যাবে না;

*ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করতে হবে;

*পূর্বে Ireland Research scholarship পাওয়া থাকলে আবার আবেদন করা যাবে না;

*আবেদন করার আগে অবশ্যই একটি কুইজ (Eligibility Quiz) দিতে হবে;

*প্রত্যেক শিক্ষার্থীর জন্য একজন সুপারভাইজার থাকতে হবে, যিনি গবেষণা পরিচালনায় সহযোগিতা করবেন;

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

প্রয়োজনীয় নথিপত্র—

*পাসপোর্টের কপি;

*সার্টিফিকেট;

*রেকমেন্ডেশন লেটার;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট;

*রিসার্চ প্রপোজাল;

*সুপারভাইজার ফরম;

*স্টেটমেন্ট অব পারপাস;

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ুন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৯৮ লাখ টাকা, গবেষণার সুযোগ দুই বছর

আবেদনের প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে। সাবমিট করা কাগজপত্রের ভাষা ইংরেজি অথবা আইরিশ হতে হবে। 

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ অক্টোবর ২০২৫।

নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২
  • ১৮ জুলাই ২০২৬
শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • ১৮ জুলাই ২০২৬
মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
দেশের আরও এক নতুন পৌরসভা
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যা…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence