এইচএসসি ও স্নাতক পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন যেভাবে

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ PM
সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০২৪ পেতে আবেদন করুন এখনই

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০২৪ পেতে আবেদন করুন এখনই © টিডিসি সম্পাদিত

সোনালী ব্যাংক পিএলসি ২০২৪ সালের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিএসআর কার্যক্রমের আওতায় এ বৃত্তি প্রদান করবে সোনালী ব্যাংক। ২০২৪ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসিতে অধ্যয়নরত অথবা ২০২৪ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতকে পড়ুয়া শিক্ষার্থীরা সুযোগ পাবেন আবেদনের। আবেদন ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।  

বৃত্তির পরিমাণ: এককালীন ১০,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*প্রার্থীকে ২০২৪ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি অধ্যয়নরত হতে হবে। অথবা,

*২০২৪ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্নাতকে অধ্যয়নরত হতে হবে;

*বর্তমানে এইচএসসি অথবা স্নাতকে অধ্যয়নরত হতে হবে;

*এইচএসসি অধ্যয়নরত মেধাভিত্তিক কোটার ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় সিজিপিএ ৫, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে ৪.৫০, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে ৪.৫০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৩.৫০ পেতে হবে;

*যেসব প্রার্থীর অভিভাবকের মাসিক আয় ১৫,০০০ টাকা বেশি নয়, তারাই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ অক্টোবর ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—


সূত্র: সোনালী ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনস্বাস্থ্যভিত্তিক পদ সৃষ্টির প্রস্তা…
  • ২৯ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষের নেপথ্যে কী?
  • ২৯ আগস্ট ২০২৬
২০১৮-তে চ্যাম্পিয়ন থেকে ২০২৬-এর ফাইনাল স্বপ্ন, সম্ভাবনা কেম…
  • ২৯ আগস্ট ২০২৬
হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? আসামির স্বজন ও পুলিশের বক্ত…
  • ২৯ আগস্ট ২০২৬
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীদের ভিডিও …
  • ২৯ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ বিএনপি নেতা ও তার ভাইয়ের বি…
  • ২৯ আগস্ট ২০২৬