উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে মাল্টা, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

১৬ মার্চ ২০২৬, ০১:৪৪ PM
মাল্টায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

মাল্টায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নে স্কলারশিপ দিচ্ছে ইউনিভার্সিটি অব মাল্টা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়, এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬।

ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো ইউনিভার্সিটি অব মাল্টা । ১৫৯২ সালে প্রতিষ্ঠিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি মাল্টার প্রধান শিক্ষা ও গবেষণাকেন্দ্র হিসেবে পরিচিত। ইউরোপীয় উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১১,৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে। 

সুযোগ-সুবিধা

এই স্কলারশিপে শিক্ষার্থীদের টিউশন ফি ৪০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মওকুফ হতে পারে। মওকুফের পরিমাণ নির্ধারণ করা হয় ইন্টারভিউয়ের স্কোরের ওপর ভিত্তি করে।

*৮০–১০০% স্কোরে ১০০ শতাংশ টিউশন ফি মওকুফ; 

*৭০–৭৯% স্কোরে ৮০ শতাংশ টিউশন ফি মওকুফ;

*৬০–৬৯% স্কোরে ৬০ শতাংশ টিউশন ফি মওকুফ;

*৫০–৫৯% স্কোরে ৪০ শতাংশ টিউশন ফি মওকুফ;

*৫০ শতাংশের নিচে স্কোরে কোনো টিউশন ফি মওকুফ করা হবে না। 

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে । অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের নাগরিক হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে;

*ইংরেজি ভাষার দক্ষ হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;

*ইউনিভার্সিটি অব মাল্টার নির্ধারিত ভর্তির মানদণ্ড পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*পাসপোর্টের কপি;

*অ্যাকসেপ্টেন্স লেটার;

*মোটিভেশন লেটার;

*ভাষাদক্ষতার সনদ;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬।

জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9