বিপিএল নিলামে বিদেশি ক্রিকেটারের তালিকায় এক ঝাঁক তারকা

২৭ নভেম্বর ২০২৫, ০২:২৯ PM
বিপিএল শিরোপা

বিপিএল শিরোপা © সংগৃহীত

অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসতে যাচ্ছে বিপিএলের আসন্ন আসরের নিলাম। ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন নিলামে অংশ নিতে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন। তবে যাচাই–বাছাই শেষে নিলামে অন্তর্ভুক্তির জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর মধ্যে সুপারস্টারের সংখ্যাও কম নয়। ভারতীয় ক্রিকেটারও রয়েছেন।

নিলামে বিদেশিদের তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের 'এ' ক্যাটাগরিতে জনসন চার্লস, কেসি কার্টি, কিমো পল, ডমিনিক ড্রেকস, মোহাম্মদ হাসনাইন, জামান খান, আব্দুল সামাদ, উসামা মীর, শোয়েব মালিক, অভিষেকা ফার্নান্দো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জর্জ মানসি, জর্জ ডকরেল, বাস ডি লিড, ওয়েন পারনেল, শান মাসুদ, সালমান আলী আঘা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, চামিকা করুনারত্নে, জেফরি ভেন্ডারসে, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালঙ্কা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, পীযুষ চাওলা ও আমের জামাল রয়েছেন।

অন্যদিকে 'বি' ক্যাটাগরিতে সন্দীপ লামিচানে, আসিফ আলী, সালমান মির্জা, রিচার্ড এনগারাভা, স্কট এডওয়ার্ডস, হ্যারি টেক্টর, আলী খান, হাসমতউল্লাহ শাহিদি, ইসুরু উদানা, সৌদ শাকিল, রবি বোপারা, সামিত প্যাটেল, সাদিরা সামারাবিক্রমা, নাহিবউল্লাহ জাদরানের মতো ক্রিকেটাররা আছেন।

'সি' ক্যাটাগরিতে হায়দার আলী, জাহানদাদ খান, শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শাহজাদ, দিলশান মুনাবীরা, প্রমোদ মাদুশান, আসেন বান্দারা, আব্দুল্লাহ শফিক, কেনার লুইস, রেইমন রেইফার, শামার স্প্রিঙ্গার, অ্যাঞ্জেলো পেরেরা, আমির হামজা হোটাক, রস হোয়াইটলি, জশ লিটল, ডেন পেটারসন, কাসুন রাজিথা, বিজয়কান্ত বিশ্বকান্ত, লাহিরু উদারা, ইনোসেন্ট কাইয়া, অ্যালিক অ্যাথানেজ, অ্যারন জোন্স, আকিলা ধনঞ্জয়া, শেলডন কটরেল, রায়ান বার্ল, কার্টিস ক্যামফার, পল স্টার্লিংয়ের মতো ক্রিকেটাররা জায়গা পেয়েছেন।

এছাড়া 'ডি' ক্যাটাগরিতে উসমান কাদির, ব্রায়ান বেনেট, কাশিফ আলী, দীপেন্দ্র সিং অইরি, সালিম সাফি, আহমেদ দানিয়ালরা রয়েছেন। আর 'ই' ক্যাটাগরিতে নিমেশ বিমুক্তি, জশুয়া বিশপ, আসাদ রাজা, আসিফ শেখ, গুলশান ঝা, সোমপাল কামি, রুম্মন রাইস, মির্জা সাদ বেগ, চন্দরপল হেমরাজ, জনাথন ক্যাম্পবেল, এডওয়ার্ড বার্নার্ডের মতো ক্রিকেটাররা আছেন। 

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081