বিপিএল নিলামে দেশিদের তালিকায় একাধিক চমক

২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৯ AM
বিপিএলের ট্রফি

বিপিএলের ট্রফি © সংগৃহীত

তিন দফা সময় পরিবর্তনের পর অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসতে যাচ্ছে বিপিএলের আসন্ন আসরের নিলাম। ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন নিলামে অংশ নিতে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন। তবে যাচাই–বাছাই শেষে নিলামে অন্তর্ভুক্তির জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 

অবশ্য গতকাল বুধবার (২৬ নভেম্বর) দেশিদের বিষয়ে নিশ্চুপ ছিলেন ইফতেখার রহমান মিঠু। তবে বিসিবির ঘনিষ্ঠ সূত্র বলছে, স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার নিলামের জন্য চূড়ান্ত তালিকায় আছেন।

ওই সূত্রের জানিয়েছে, নিলামে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও লিটন দাসসহ মোট তিন ক্রিকেটার। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা।

অন্যদিকে অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ‘বি’ ক্যাটাগরিতে জায়গা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয় ও ইয়াসির রাব্বি মিলিয়ে মোট ১৫ জন ক্রিকেটার আছেন। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরিতে আকবর আলি, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও রিপন মন্ডলসহ ১৮ ক্রিকেটার রয়েছেন। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ২২ লাখ টাকা।

‘ডি’ ক্যাটাগরিতে হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ এবং আলাউদ্দিন বাবুসহ ১৯ ক্রিকেটার, ‘ই’ ক্যাটাগরিতে সোহাগ গাজী, মাহফুজুর রহমান রাব্বি, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আশিকুর রহমান শিবলি, শেখ পারভেজ জীবন, মেহেরব অহিনসহ ৩৭ ক্রিকেটার এবং  ‘এফ’ ক্যাটাগরিতে অভিষেক অরণ্য, টিপু সুলতান, ওয়াসি সিদ্দিকি, সফর আলি, শাহরিয়ার সাকিবসহ ৬৬ ক্রিকেটার জায়গা পেয়েছেন।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬