বিপিএলের আগেই মাঠে নামছেন সাইফ-মিরাজরা

০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ PM
সাইফ-তামিম

সাইফ-তামিম © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের আগেই জমজমাট লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে হোম অব ক্রিকেট। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাঠে নামছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। আগে প্রবীণ ও সাবেক ক্রিকেটাররা এ উপলক্ষ্যে ম্যাচ খেললেও এবার ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ নামে দুটি দলে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবে।

মূলত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে এই প্রীতি ম্যাচে মাঠে নামছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমনদের মতো তারকা ক্রিকেটাররা। যেখানে অদম্য দলের অধিনায়ক মিরাজ, আর অপরাজেয় দলকে শান্ত নেতৃত্ব দেবেন।

অদম্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম।

অপরাজেয় স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

অবৈধ বালু উত্তোলনে ফের ভাঙল খোয়াই নদীর বাঁধ, প্লাবনের শঙ্কা…
  • ২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কীভাবে ইসলামিক স্টাড…
  • ২৩ আগস্ট ২০২৬
ইবির ফিন্যান্স বিভাগের নতুন সভাপতি আব্দুল হালিম
  • ২৩ আগস্ট ২০২৬
সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬