আরও এক চমক নিয়ে হাজির সিলেট টাইটান্স

০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ PM
সিলেট টাইটান্স লোগো

সিলেট টাইটান্স লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে এখনও প্রায় তিন সপ্তাহ বাকি। তবে এর আগেই বেজে উঠেছে ঘরোয়া এই টুর্নামেন্টের দামামা। গত ৩০ নভেম্বর প্রায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক যুগ পর অনুষ্ঠিত নিলামে শক্তিশালী স্কোয়াড গঠন করেছিল ফ্রাঞ্চাইজিগুলো। অবশ্য, নিলামের পরও একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে তারা। এবার সেই তালিকায় যোগ হলো সিলেট টাইটান্স।

আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে দলে ভেড়াল তারা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলের গত দুই আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ব্যাট হাতে ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে রাইডার্স সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেন আফগান এই অলরাউন্ডার। সর্বশেষ গ্লোবাল সুপার লিগেও রংপুরের জার্সিতেই খেলেছিলেন তিনি। তবে এবার দল বদলে বিপিএলে সিলেটের হয়ে মাঠে নামবেন ওমরজাই।

আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেন তিনি। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে আছেন এই আফগান তারকা, টানা ভালো খেলে কিছুদিন আগে টি–টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিলেন।

এদিকে সিলেট দলে আছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের মতো দেশি তারকা, আর বিদেশিদের মধ্যে খেলবেন মোহাম্মদ আমির, সাইম আইয়ুব ও হোসেন তালাত।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬