পাকিস্তানি তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে ঢাকার বড় চমক

০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ PM
ঢাকা ক্যাপিটালস লোগো

ঢাকা ক্যাপিটালস লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে এবারও শক্তিশালী স্কোয়াড গড়েছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগেই সাইফ হাসান ও তাসকিন আহমেদকে ভেড়ায় তারা। এ ছাড়া বিদেশি কোটায় সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানকে স্কোয়াডে টেনেছে তারা।

নতুন করে জানা যাচ্ছে, ক্যাপিটালসের হয়ে খেলতে আসছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। অবশ্য বিপিএলে তার নতুন যাত্রা নয় এটি; সিলেট স্ট্রাইকার্সের হয়ে এর আগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তবে সবশেষ আসরে দেখা যায়নি তাকে, এবার আবারও বিপিএলে মাঠ মাতাতে প্রস্তুত তিনি।

এদিকে দলটির মেন্টর হিসেবে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারকেও দেখা যাবে। এছাড়া প্রধান কোচের দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সরাসরি কাজ না করলেও বিসিবির এইচপি ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।


অন্যদিকে নিলাম থেকে শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও সাব্বির রহমানকে দলে নিয়েছে রাজধানীর দলটি। স্কোয়াডে আরও রয়েছেন নাসির হোসেন, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুনের মতো অভিজ্ঞ ক্রিকেটার। সবশেষে ইমাদ ওয়াসিমকে নিয়ে আরেকটি বড় চমক দিলো ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস

নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ) , নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার) 

‘প্রশাসনকে 'জি হুজুর' বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9