বিপিএলের নিলামে কোন দল কেমন খরচ করল

০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ AM
 বিপিএল নিলাম

বিপিএল নিলাম © সংগৃহীত

এক যুগ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিপিলে অংশ নেওয়া ছয়টি দল অংশ নেয়। দলগুলো রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স।

এবারের বিপিএল নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য স্থানীয় ক্রিকেটার কিনতে ৪ কোটি ৫০ লাখ টাকার বাজেট নির্ধারিত ছিল। তবে নিলাম শেষে দেখা গেছে, কোনো দলই তাদের পূর্ণ বাজেট ব্যবহার করেনি। দেশি ক্রিকেটার দলে ভেড়াতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে রংপুর রাইডার্স, আর সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস।

নিলাম থেকে ১২ জন স্থানীয় ক্রিকেটার কিনতে রংপুর রাইডার্স খরচ করেছে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা। খরচের তালিকায় দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম রয়্যালস। তাদের ব্যয় ৩ কোটি ৮৭ লাখ টাকা। তবে চট্টগ্রামের এই খরচের বড় একটা অংশই গেছে ওপেনার মোহাম্মদ নাঈম শেখের পেছনে। তাকে কিনতেই ১ কোটি ১০ লাখ টাকা গুনতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

সবচেয়ে বেশি সংখ্যক (১৩ জন) ক্রিকেটার কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স, তাদের মোট খরচ হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া ঢাকা ক্যাপিটালস খরচ করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা এবং সিলেট টাইটান্সের ব্যয় ২ কোটি ৭৪ লাখ টাকা। অন্যদিকে, স্থানীয় ১২ ক্রিকেটার কিনতে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে সবচেয়ে কম, মাত্র ২ কোটি ৬৩ লাখ টাকা।

নিলাম থেকে বিদেশি ক্রিকেটার কেনার জন্য দলগুলোর বাজেট ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার। তবে অধিকাংশ দলই এই কোটায় বড় অর্থ খরচ করতে অনাগ্রহ দেখিয়েছে। নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স নিলাম থেকে বিদেশি কিনতে ৫০ হাজার ডলারও খরচ করেনি। বিদেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে ৩ জন বিদেশি ক্রিকেটার কিনতে তাদের খরচ হয়েছে ৭৫ হাজার ডলার। নিলাম থেকে ৩ জন বিদেশি কেনা একমাত্র দলও তারাই।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬