এখন পর্যন্ত বিপিএলে দল পেলেন যারা, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

৩০ নভেম্বর ২০২৫, ০৭:১২ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) © লোগো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম জোরেশোরে চলছে। আপাতত বিরতি চলছে এখন। স্থানীয় ক্রিকেটারদের ৪টি ক্যাটাগরির ক্রিকেটারদের নিলাম হয়েছে। নিলামে বাংলাদেশ টি–টোয়েন্টি দলের ওপেনার মোহাম্মদ নাঈমের দাম উঠেছে ১ কোটি ১০ লাখ টাকায়, এবারের নিলামের অন্যতম বড় চমক।

তবে বিপরীতে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার এখনো কোনো দলের নজরে আসেননি। এ তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাদমান ইসলাম, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ ইমন এবং ফজলে মাহমুদ রাব্বি। বিশ্লেষকদের মতে, বয়স, সাম্প্রতিক ফর্ম এবং দলীয় কৌশলগুলোই এই অবস্থার পেছনের কারণ।

বিপিএল নিলামে অপ্রত্যাশিতভাবেই দল পেয়েছেন অনেকেই। বিপিএলে ৬ দলের স্কোয়াড একনজরে দেখে নেওয়া যাক।

ঢাকা ক্যাপিটালস

স্থানীয় খেলোয়াড়: তাসকিন আহমেদ ও সাইফ হাসান

বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস ও উসমান খান

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড় : শামীম হোসেন, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর

সিলেট টাইটানস

স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ

বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড় : পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আফিফ হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন

রংপুর রাইডার্স

স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান

বিদেশি খেলোয়াড়: খাজা নাফে ও সুফিয়ান মুকিম

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড় : লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, কামরুল ইসলাম

নোয়াখালী এক্সপ্রেস

স্থানীয় খেলোয়াড়: হাসান মাহমুদ ও সৌম্য সরকার

বিদেশি খেলোয়াড়: জনসন চার্লস ও কুশল মেন্ডিস

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড় : মাহিদুল ইসলাম, জাকের আলী, হাবিবুর রহমান, মুশফিক হাসান, শাহাদাৎ হোসেন, রেজাউর রহমান

রাজশাহী ওয়ারিয়র্স

স্থানীয় খেলোয়াড়: নাজমুল হোসেন ও তানজিদ হাসান

বিদেশি খেলোয়াড়: সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজ

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড়: তানজিম হাসান, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার, মেহরব হাসান

চট্টগ্রাম রয়্যালস

স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান ও তানভীর ইসলাম

বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড়:  মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, আবু হায়দার, মাহমুদুল হাসান, মাহফিজুল ইসলাম, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬