বিপিএলের নিলামে অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ

৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৫ PM
মুশফিক ও মাহমুদউল্লাহ

মুশফিক ও মাহমুদউল্লাহ © ফাইল ছবি

এবারের বিপিএলে ‘বি’ ক্যাটাগরির নিলামেও দেখা গেল চমক। শুরুতেই ওঠেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের নাম, কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। একই পরিস্থিতির মুখে পড়েন জাতীয় দলের আরেক অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম, তাকেও দলে টানতে এগিয়ে আসেনি কোনো দল।

এর আগে ‘এ’ ক্যাটাগরিতে রংপুর রাইডার্স ৭০ লাখ টাকায় দলে নিয়েছে লিটন দাসকে।

এরও আগে, বিপিএলের নিলামের শুরুতেই ওঠে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার নাঈম শেখের নাম, যার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তার প্রতি প্রথম আগ্রহ দেখায় সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসও দৌড়ে যোগ দেয় নাঈমকে দলে পেতে।

তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত নাঈমকে দলে টানে চট্টগ্রাম রয়্যালস। তারা তাকে দলে ভিড়িয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার।

ট্যাগ: বিপিএল
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950