মেয়েদের বিপিএল আয়োজনের চিন্তা করছেন আমিনুল ইসলাম

৩০ নভেম্বর ২০২৫, ০৫:০০ PM
মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণাও দেন বিসিবি সভাপতি

মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণাও দেন বিসিবি সভাপতি © ফাইল ছবি

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ (৩০ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম। প্রায় ১২ বছর পর আবারও নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাইয়ে ফিরল বিপিএল। ২০১২ ও ২০১৩ সালের প্রথম দুই আসরের পর গত ৯টি আসর অনুষ্ঠিত হয়েছিল ড্রাফট পদ্ধতিতে।

নিলাম অনুষ্ঠানে বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। সকলকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো আগামী পাঁচ বছরও টুর্নামেন্টে নিয়মিত থাকবে। পাশাপাশি ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির জন্য বিপিএলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজ নিজ অঞ্চলে ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান আমিনুল। দর্শকদের আকৃষ্ট করতে তিন ভেন্যুতেই দলের পক্ষ থেকে জার্সি উপহার দেওয়ার পরামর্শও দেন। এবারের বিপিএল সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এছাড়া মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণাও দেন বিসিবি সভাপতি। যদিও এর আগে এমন পরিকল্পনার কথা জানালেও তা কার্যকর হয়নি। মেয়েদের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে শিগগিরই নারী বিপিএল আয়োজনের কথা বিবেচনা করছে বিসিবি।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬