বিপিএলে নিলাম আজ, দেখবেন যেভাবে

৩০ নভেম্বর ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৯ AM
বিপিএলের লোগো

বিপিএলের লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১২তম আসর দিয়ে দীর্ঘ এক যুগ পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। সবশেষ কয়েক আসরে ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার দলে নেওয়া হলেও  ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে আবারও বিপিএলে ফেরানো হয়েছে নিলাম পদ্ধতি।

আজ রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু পাঁচ তারকা হোটেলে বিকেল ৪টার দিকে এ নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম পরিচালনার দায়িত্বে থাকবেন ওরমান রাফে নিজাম।

নিলামটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে। পুরো নিলাম চলাকালীন বিসিবি মিডিয়ার জন্য ছবি ও ভিডিও হাইলাইট সরবরাহ করবে।

জানা গেছে, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন দুজন, লিটন দাস ও নাঈম শেখ। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ ও ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ ক্রিকেটার রয়েছেন।

নিলামের নিয়ম অনুযায়ী– প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজনকে কিনতে হবে। 

এছাড়াও ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। 

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950