ইরান হামলার মধ্যে এক লাখ রিজার্ভ সেনা ডাকছে ইসরায়েল

০১ মার্চ ২০২৬, ১১:০৪ PM
ইসরায়েলের রিজার্ভ সেনা

ইসরায়েলের রিজার্ভ সেনা © ফাইল ফটো

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে প্রায় এক লাখ রিজার্ভ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, ‘রোরিং লায়ন’ নামে পরিচালিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে প্রস্তুতির মাত্রা বাড়ানো হচ্ছে এবং প্রায় এক লাখ রিজার্ভ সদস্যকে ডাকার প্রস্তুতি নেওয়া হয়েছে। খবর আলজাজিরার

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে যে হামলা শুরু হয়েছে, সেটিরই কোডনাম ‘রোরিং লায়ন’। এর অংশ হিসেবে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বর্তমানে অন্তত ৫০ হাজার রিজার্ভ সদস্য ইতোমধ্যে দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র ঘোষিত ‘যুদ্ধবিরতি’ গত অক্টোবর থেকে কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৬২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬