ইসলামী ব্যাংক বনানী শাখার স্থানান্তর

০১ মার্চ ২০২৬, ১০:৪৭ PM
ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন নতুন স্থানে এ শাখার উদ্বোধন করেন

ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন নতুন স্থানে এ শাখার উদ্বোধন করেন © সৌজন্যে প্রাপ্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বনানী শাখা সেঞ্চুরি ট্রেড সেন্টার, হোল্ডিং নং ২৩, সড়ক নং ১৭, বনানী, ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক রেজিস্ট্রার প্রফেসর মো. শাহজাহান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বনানী সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ এবং স্বাগত বক্তব্য দেন বনানী শাখাপ্রধান মো. হাবিবুর রহমান। এসময় গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬