দেশি ক্রিকেটারদের নিলাম শেষ, কোন ক্রিকেটার কোন দলে

৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৫ PM
বিপিএল নিলাম

বিপিএল নিলাম © সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় বিপিএলকে ঘিরে আজ (৩০ নভেম্বর) রাজধানীর পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে নিলাম। এতে ১৪৭ দেশি ও ২৬০ বিদেশি ক্রিকেটার তালিকায় আছেন, যদিও নিলামের আগেই ৬ ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তি করেছে ২৩ জনের সঙ্গে।

এদিকে নিলামে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়েন নাঈম শেখ। চট্টগ্রাম, রংপুর ও সিলেটের ত্রিমুখী লড়াই শেষে ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নেয় চট্টগ্রাম রয়্যালস। 

একই ক্যাটাগরিতে লিটন দাসকে ৭০ লাখে নেয় রংপুর। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের তাওহীদ হৃদয় শেষ পর্যন্ত ৯২ লাখ টাকায় বিক্রি হন, তাকেও নেয় রংপুর। ঢাকা দলে ৫৬ লাখে যোগ দেন শামীম হোসেন, একই দলে থাকছেন সাব্বির রহমান ও নাসির হোসেন।

‘বি’ ক্যাটাগরিতে প্রথম ডাকে অবিক্রীত থাকলেও শেষ পর্যন্ত ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দল পেয়েছেন মাহমুদউল্লাহ (রংপুর) ও মুশফিকুর রহিম (রাজশাহী)।

বিপিএলে ৬ দলের স্কোয়াড:

ঢাকা ক্যাপিটালস:

সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান

নিলাম থেকে: শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা

রংপুর রাইডার্স:

সরাসরি চুক্তি: নুুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম

নিলাম থেকে: লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ

নোয়াখালী এক্সপ্রেস:

সরাসরি চুক্তি: সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।

নিলাম থেকে: জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম ইসলাম, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, আবু হাশেম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন

সিলেট টাইটান্স:

সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।

নিলাম থেকে: খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, রনি তালুকদার, আরিফুল ইসলাম, রুয়েল মিয়া, ইবাদত হোসেন, জাকির হাসান, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক

রাজশাহী ওয়ারিয়র্স:

সরাসরি চুক্তি: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

নিলাম থেকে: জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, রুবেল

চট্টগ্রাম রয়্যালস:

সরাসরি চুক্তি: শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।

নিলাম থেকে: নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬