নিলামের পরদিনই বড় চমক রাজশাহীর

০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জন্য হুসেইন তালাতকে দলে ভেড়াল রাজশাহী ওয়ারিয়র্স। সোমবার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইঞ্জি।

গত আসরে চিটাগাং কিংসের হয়ে বিপিএলে খেলেছিলেন তালাত। তিন ম্যাচে মোটে ৪২ রান করেছিলেন এই অলরাউন্ডার সেখানে এক ম্যাচেই তার ব্যাট থেকে ৪০ রান এসেছিল। পাশাপাশি, একটি উইকেটও শিকার করেছিলেন।

এদিকে নিলামের আগে-পরে মিলিয়েই বেশ গুছানো দল রাজশাহীর। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ এবং সাহিবজাদা ফারহানকে নেয় তারা।

আর নিলাম থেকে জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের নেয় রাজশাহী।

রাজশাহী ওয়ারিয়র্স

সরাসরি চুক্তি: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

নিলাম থেকে: জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।

নিলামের পর: হুসেইন তালাত

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬