বিপিএল নিলামে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
বিপিএল নিলাম

বিপিএল নিলাম © সংগৃহীত

তিন দফা পেছানোর পর অবশেষে রবিবার (৩০ নভেম্বর) বসেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম। ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসরকে সামনে রেখে ৬টি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের পছন্দ মতো দল সাজায়।

এবারের বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন নাঈম শেখ। এক কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। তবে নিলামের টেবিলেও একঝাঁক তারকা অবিক্রীতই থেকেছেন।

দেশি ক্রিকেটারদের মধ্যে মুনিম শাহরিয়ার, সাদমান ইসলাম অনিক, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, আনিসুল ইমন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম ইসলাম, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল গালিব, তানবির হায়দার, মেহেদী মারুফ, নাবিল সামাদ, রায়ান রাফসান রহমান, অভিষেক দাস, রুবেল হোসেনও দল পাননি। এ ছাড়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

এদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেক পরিচিত মুখও দল পাননি। এ তালিকায় পাকিস্তানের আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, শোয়েব মালিকরা রয়েছেন। পাশাপাশি শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারসে ও চামিকা করুনারত্নেরাও দল পাননি। এ ছাড়া দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদসহ পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগাসহ অবিক্রীত থেকেছেন।

এ ছাড়া জশ লিটল, জর্জ মানসি, জর্জ ডকরেল, অভিষেকা ফার্নান্দো, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন, জামান খান, ডমিনিক ড্রেক্স, কিমো পল, কেসি কার্টি, জনসন চার্লস, আহমেদ শেহজাদ, রাহকিম কর্নওয়াল, পল স্টার্লিং, কার্টিস ক্যানফার, রায়ান বার্ল, নাজিবউল্লাহ জাদরান, সৌদ শাকিল, হাশমতউল্লাহ শহিদি, আলী খান, হ্যারি টেক্টর, ওশান থমাস, রিচার্ড এনগারাভা, আসিফ আলী, সন্দীপ লামিচানে, শাহনেওয়াজ দহানি বা আকিফ জাভেদরা অনেক আশা নিয়ে নাম নিবন্ধন করেও বিপিএল খেলার সুযোগ পাননি।

অন্যদিকে বিপিএলের নিয়মিত মুখ রবি বোপারা ও সামিত প্যাটেলকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এছাড়া এবারের নিলামে নিবন্ধন করিয়ে আলোচনায় আসা আইপিএল শিরোপাজয়ী পীযুষ চাওলাও অবিক্রিত থেকেছেন। 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9