চার শর্তে ঢাবির এক ইউনিটে খেলোয়ার কোটায় ভর্তির আবেদন আহ্বান

১০ মার্চ ২০২৬, ০৩:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ উপ পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে যারা নির্ধারিত শর্ত পূরণ করবে, কেবল তারাই জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে উক্ত ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তি প্রার্থীরা আগামী ১২ মার্চ ২০২৬ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট  https://admission.eis.du.ac.bd -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন ফি ১,০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সেবার মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে ভর্তির জন্য যোগ্যতা ও শর্ত হিসেবে বলা হয়েছে- ক) প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে; খ) বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক (অনূর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬) দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে; গ) ব্যক্তিগত ক্রীড়াসমূহে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা) জাতীয় র‌্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫ এর মধ্যে থাকতে হবে; এবং ঘ) ক-গ ধারায় উল্লেখিত সকল খেলোয়াড় প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে খেলোয়াড় হিসেবে ভর্তির জন্য আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট ইউনিটের প্রধানগণ এই লিখিত পরীক্ষা গ্রহণ করবেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9