রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি নিয়ে শান্ত-মুশফিকরা

২৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ PM
ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি নিয়ে রাবি ক্যাম্পাসে টিম রাজশাহী ওয়ারিয়র্স

ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি নিয়ে রাবি ক্যাম্পাসে টিম রাজশাহী ওয়ারিয়র্স © টিডিসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা নেমেছে গত শুক্রবার। এতে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মাপারের দল রাজশাহী ওয়ারিয়র্স। মাঠ থেকে হোটেল পর্যন্ত শিরোপা জয়ের উল্লাস ছিল চোখে পড়ার মতো। সেই উল্লাস ভাগাভাগি করতে বিপিএলের ট্রফি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এসেছে টিম রাজশাহী ওয়ারিয়র্স।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ছাদখোলা বাসে ট্রফিসহ রাবি ক্যাম্পাসে প্রবেশ করে দলটি। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে ঢুকে প্যারিস রোড ও জোহা চত্বর প্রদক্ষিণ করে মেইন গেট দিয়ে বের হয়ে যায় চ্যাম্পিয়নরা।

এ সময় টিম বাসের সামনে ও পেছনে দেখা যায় শিক্ষার্থীদের জনস্রোত। অনেক শিক্ষার্থী নিজেদের টি-শার্ট বাসের দিকে ছুড়ে দেন, যেখানে শান্ত, মুশফিক ও তামিমরা অটোগ্রাফ দেন। ছাদখোলা বাস থেকে ফুলঝুড়ির মতো জার্সি ছুড়ে দিতে দেখা যায় খেলোয়াড়দের। সেই জার্সি সংগ্রহ করতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

টিম বাসের পাশেই উল্লাস করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের জন্য অনেক আনন্দের। খেলোয়াড়দের সামনাসামনি দেখতে পারছি, এতে আমরা খুবই উচ্ছ্বসিত। এই প্রথম ছাদখোলা বাসে সরাসরি বিপিএলের ট্রফি উদযাপন দেখছি।

সংবর্ধনায় অংশ নিতে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদেরও। কেমন লাগছে জানতে চাইলে তারা বলেন, বিপিএলে রাজশাহীর জয় মানে আমাদেরই জয়। দ্বিতীয়বারের মতো রাজশাহী শিরোপা অর্জন করেছে, এতে আমরা অনেক খুশি। তবে কষ্ট লেগেছে যে আমরা জার্সি পাইনি। একটা জার্সি পেয়েছিলাম, সেটাও একজন হাত থেকে কেড়ে নিয়েছে। ক্যাম্পাসে জাতীয় দলের ক্রিকেটারদের সামনে থেকে দেখে আমরা খুবই আনন্দিত।

শান্ত-মুশফিকদের কাছ থেকে জার্সি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহমান। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, জার্সি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি রাজশাহীর লোকাল না হলেও রাজশাহীর জয় আমাকে খুব ভালো লাগছে। প্রথমবারের মতো ছাদখোলা বাসে এমন উদযাপন দেখছি। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষকে ধন্যবাদ জানাতে চাই, তারা দারুণ দল সাজিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং এখন শহরবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতেছিল দলটি।

রাজশাহী কলেজে অবৈধভাবে সিট দখল, জানতে চাওয়ায় শিক্ষার্থীকে ম…
  • ১৪ জুলাই ২০২৬
‘অভিমান ভাঙাতে’ মিত্রদের নৈশভোজে ডাকছেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীসহ চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পা…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষক নিয়োগ নিয়ে সভায় বসছে মন্ত্রণালয়, জানা গেল সময়
  • ১৪ জুলাই ২০২৬
দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
কবি নজরুল কলেজ শিবিরের সভাপতি আরিফুর, সেক্রেটারি আদনান
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence