সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ PM
বিপিএলের লোগো

বিপিএলের লোগো © সংগৃহীত

ইংরেজি ম্যাগাজিন দ্য ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে পর্যালোচনায় তিন ক্যাটাগরিতে তলানিতে স্থান পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে অবাক হওয়ার বিষয়, একটি ক্যাটাগরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) ছাপিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-২০।

এন্টারটেইনমেন্ট ভেল্যু, কোয়ালিটি অব ক্রিকেট, ভায়াবিলিটি (স্থায়িত্ব) ও গ্রহণযোগ্যতা এবং সার্বিক দিক মিলিয়ে  মোট ৪টি ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন মানদণ্ডে বিশ্বের ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে পর্যালোচনা করেছে ম্যাগাজিনটি। যেখানে ভায়াবিলিটি ছাড়া বাকি তিন ক্যাটাগরিতেই সবার তলানিতে বিপিএল। এই ক্যাটাগরিতে নবম স্থানে জায়গা পেয়েছে বাংলাদেশের ঘরোয়া জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এই ক্যাটাগরিতে সবার তলানিতে আইএলটি-টোয়েন্টি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও প্রতিটি ক্যাটাগরিতে বিপিএলের আগে জায়গা পেয়েছে।

এদিকে এন্টারটেইনমেন্ট ভেল্যুতে এসএ-২০'কে সবার ওপরে রাখা হয়েছে। এরপর যথাক্রমে আইপিএল, বিগ ব্যাশ, দ্য হান্ড্রেড, সিপিএল, এমএলসি, পিএসএল, আইএলটি২০, এলপিএল ও বিপিএল। 

অন্যদিকে কোয়ালিটি অব ক্রিকেট ক্যাটাগরিতে শীর্ষে আইপিএল। এরপর যথাক্রমে এসএ২০, দ্য হান্ড্রেড ও বিগ ব্যাশ, পিএসএল, সিপিএল, আইএলটি২০, এমএলসি, এলপিএল ও বিপিএল। 

স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতার ক্যাটাগরিতেও শীর্ষে আইপিএল। এরপর যথাক্রমে দ্য হান্ড্রেড, এসএ২০, বিগ ব্যাশ, পিএসএল ও এমএলসি, সিপিএল, এলপিএল, বিপিএল এবং আইএলটি-২০। এ ছাড়া সবদিক বিবেচনায় আইপিএল, এসএ-২০, বিগ ব্যাশ, দ্য হান্ড্রেড, সিপিএল, পিএসএল, এমএলসি, আইএলটি২০, এলপিএল ও বিপিএলের জায়গা হয়েছে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬