ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন

১৭ মার্চ ২০২৬, ০৩:২০ PM
ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা

ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা © সংগৃহীত

ঝালকাঠিতে গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ঝালকাঠি সদর উপজেলার গাবখান নদীর পাড়ে পুরাতন রাস্তর দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় সম্প্রতি অনুমোদনের পর বন বিভাগ প্রায় দুই হাজার গাছ কাটতে শুরু করেছে। দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কাছে ১ হাজার ৮১৫টি গাছের বিনিময় মূল্য ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঠিকাদাররা গত এক সপ্তাহে অতি মূল্যবান ১২০টি গাছ কেটে ফেলায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে গাছ কাটার কাজ বন্ধ করার দাবি জানান।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝালকাঠি জেলা আহ্বায়ক কাজী মো. আসিফ, সদস্য মো. ইরফান ও রাসেল বক্তব্য দেন। 

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার বলেন, পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধের কাজের কারণে গাছ কাটার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে জেলা প্রশাসকও অনুমতি দিয়েছেন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬