ইরানের বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্সের প্রধান নিহত

১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ PM
কমান্ডার গোলামরেজা সোলেইমানি

কমান্ডার গোলামরেজা সোলেইমানি © সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্বেচ্ছাসেবক শাখা ‘বাসিজ’ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত রাতে এক বিশেষ অভিযানে তিনি নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সোলেইমানির এই মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর ওপর একটি ‘বিরাট ধাক্কা’। বিবৃতিতে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলা হয়েছে, ‘ইরানি কমান্ডারদের বিরুদ্ধে আমাদের এই কঠোর সামরিক পদক্ষেপ জারি থাকবে।’

তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের ক্ষেত্রে তেহরান বিস্তারিত তথ্য যাচাইয়ের পর তাদের অবস্থান পরিষ্কার করে থাকে।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬