টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

০৫ মার্চ ২০২৬, ০৭:৩০ PM
ভারত-ইংল্যান্ড ম্যাচ

ভারত-ইংল্যান্ড ম্যাচ © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

সুপার এইট পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। দুই নম্বর গ্রুপে তিন ম্যাচ খেলেই তিনটিতে জয় পায় ইংলিশরা।

অন্যদিকে এক নম্বর গ্রুপে তিন ম্যাচের মধ্যে দুটি জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে একমাত্র হারের কারণে গ্রুপ রানার্সআপ হিসেবেই সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা।

ভারত একাদশ: অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জোফরা আর্চার।

সংবিধান সংশোধনে বিরোধী দলের পাঁচ সদস্যের অপেক্ষায় আইনমন্ত্রী
  • ৩১ মে ২০২৬
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে আশ্রয় নিয়েছে: রিজভী
  • ৩১ মে ২০২৬
‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটর বরখা…
  • ৩১ মে ২০২৬
জাহাঙ্গীরনগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের ঢোকা নিয়ে তুঘল…
  • ৩১ মে ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, ৩ জনকে…
  • ৩১ মে ২০২৬
নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি
  • ৩১ মে ২০২৬