ছক্কার রেকর্ড গড়ে ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দিল ভারত

০৫ মার্চ ২০২৬, ০৯:১৯ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড ১৯ ছক্কায় ২৫৩ রানের রেকর্ড গড়েছে ভারত।

বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের সংগ্রহ পেয়েছে ভারত। দলের হয়ে ৭ ছক্কা ও ৮ চারে ৪২ বলে সর্বোচ্চ ৮৯ করেন সাঞ্জু স্যামসন। 

ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি ভারতের। দলীয় ২০ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। উইল জ্যাকসের বলে মিডউইকেটে সল্টের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৯ রানে ফেরেন এই ওপেনার।

তবে অন্যপ্রান্তে শুরু থেকেই সাঞ্জু স্যামসন। ৪২ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ঈশান কিষাণের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন তিনি। মাঝে ১৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন ঈশান।

দ্রুত রান তোলার লক্ষ্যে চার নম্বরে ব্যাট করতে শিবম দুবেকে পাঠানো হয়। আস্থার প্রতিদান দিয়ে  ২৫ বলে এক চার ও ৪ ছক্কায় ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে তেমন সুবিধা করতে পারেননি সূর্যকুমার যাদব; ৬ বলে ১১ রান করেন ভারতীয় অধিনায়ক।

ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ১২ বলে ২৭ রান করেন, আর তিলক ৭ বলে ২১ রানের দ্রুত ইনিংস খেলেন। এ ছাড়া অক্ষর প্যাটেল ২ রানে এবং বরুণ চক্রবর্তী শূন্য রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে উইল জ্যাকস ও আদিল রশিদ দুটি করে উইকেট শিকার করেন। আর জোফরা আর্চার নেন একটি উইকেট।

ট্যাগ: ভারত
মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির সঙ্গে সংঘ…
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬