হোলি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

০৫ মার্চ ২০২৬, ০৭:১৬ PM
হিলি স্থলবন্দর

হিলি স্থলবন্দর © সংগৃহীত

ভারতে হোলি উৎসব উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর থেকে দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়।

এর আগে বুধবার (৪ মার্চ) ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হোলি উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীরা বন্দরের কার্যক্রম বন্ধ রাখেন। ফলে ওইদিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল জানান, হোলি উৎসবের কারণে ভারতীয় ব্যবসায়ীরা একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিলেন। তবে বৃহস্পতিবার দুপুর থেকে বন্দরের সব কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি চলছে এবং বন্দর এলাকায় লোড-আনলোডসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9