ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্বীকার ভারতের

০৫ মার্চ ২০২৬, ০৩:১৭ AM
যুক্তরাষ্ট্র-ভারত পতাকা

যুক্তরাষ্ট্র-ভারত পতাকা © টিডিসি ফটো

ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহার করতে দিয়েছে—এমন অভিযোগ ওঠার পর তা সরাসরি নাকচ করেছে ভারত সরকার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন সেনারা ভারতীয় বন্দর ব্যবহার করছে—এ ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর উগ্র ডানপন্থি সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী হয়তো ভারতের বন্দর ব্যবহার করছে।”

তার এ বক্তব্য সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ভারতীয় বন্দর ব্যবহারের যে দাবি করা হয়েছে, তা ভুয়া ও মিথ্যা। এ ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের বিষয়ে আমরা সতর্ক করছি।”

এদিকে এমন সময় ভারতের বিরুদ্ধে এই অভিযোগ উঠল, যখন দেশটির জলসীমায় মহড়া শেষে ফিরে যাওয়ার সময় একটি ইরানি যুদ্ধজাহাজ সাবমেরিন হামলার শিকার হয়েছে।

বুধবার মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের ওই যুদ্ধজাহাজটি ডুবে যায় বলে জানা গেছে। শ্রীলঙ্কার জলসীমায় অবস্থানকালে এটি হামলার শিকার হয়। জাহাজটি মহড়া শেষে ভারত থেকে ফিরছিল।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬