ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান, যা বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

দীর্ঘ টানাপোড়েন ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ। চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় নির্ধারিত এই ম্যাচটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বিভিন্ন বোর্ডের কূটনৈতিক তৎপরতার পর পাকিস্তান সরকার বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলে জটিলতার অবসান হয়।

এদিকে সংকট কাটাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকার প্রশংসা করেছেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, “বিসিসিআইয়ের পক্ষ থেকে আমি আইসিসির চেয়ারম্যান (জয় শাহ) এবং সংস্থাটির কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা এমন একটি ভালো সমাধান বের করেছেন, যা সবার জন্য গ্রহণযোগ্য হয়েছে।”

তিনি আরও জানান, “পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর এবং সব পক্ষের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এই সিদ্ধান্তকে ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট। তার ভাষ্যমতে, “ক্রিকেট এগিয়ে যাওয়া দরকার। এই সিদ্ধান্ত বিশ্বকাপকে আরও বড় সাফল্যে পরিণত করবে। আইসিসির জন্য এটি একটি বড় অর্জন।”
এর আগে সোমবার সন্ধ্যায় আলাদাভাবে বিবৃতি দিয়ে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান সরকার ও আইসিসি। টুর্নামেন্টের বাণিজ্যিক দিক ও অন্যান্য দেশের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ পিসিবিকে ম্যাচ বর্জন না করার অনুরোধ জানিয়েছিল। আন্তর্জাতিক আলোচনার ফল ও বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতেই ১৫ ফেব্রুয়ারি জাতীয় দলকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে আইসিসি জানায়, পিসিবির সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই বিশ্বকাপ সফল করার বিষয়ে সবাই একমত।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬